ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জাপানে আঘাত হেনেছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

পূর্ব এশিয়ার দেশ জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিদায়ী বছরের শেষ দিনে রিখটার স্কেলে ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের পূর্ব উপকূলের নোডা এলাকার কাছে সমুদ্রে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূপৃষ্ঠের প্রায় ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল।

এর কয়েক সপ্তাহ আগেই দেশটিতে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন এবং প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

গত ৮ ডিসেম্বরের সেই ভূমিকম্পের পর সমুদ্র উপকূলে ঢেউ আছড়ে পড়ার ঘটনা ঘটে। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) তখন উত্তর-পূর্ব উপকূলে সর্বোচ্চ তিন মিটার উচ্চতার সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছিল। হোক্কাইদো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারে সতর্কতা দেওয়া হয় এবং বিভিন্ন বন্দরে ২০ থেকে ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে প্রায় প্রতি পাঁচ মিনিটে কোথাও না কোথাও কম্পন অনুভূত হয়। বিশ্বে ৬ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশই জাপানে ঘটে।

এর আগে ২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তর-পূর্ব উপকূলে রিখটার স্কেলে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ছিল। ওই ভূমিকম্পের পর সৃষ্ট বিশাল সুনামিতে উপকূলীয় এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাপানে আঘাত হেনেছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬