ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামায়াতের নায়েবে আমির ডা. তাহেরের তুলনায় তার স্ত্রীর সম্পদ পাঁচ গুণ বেশি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের জন্য দাখিল করা হলফনামায় তার ব্যক্তিগত সম্পদ এক কোটি ৮৫ লাখ টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে স্ত্রী ডা. হাবিবা চৌধুরীর সম্পদ পাঁচ কোটি ৫০ লাখ টাকা। উভয়েই পেশায় চিকিৎসক হিসেবে কাজ করছেন।

হলফনামায় ডা. তাহের জানিয়েছেন, তার বিরুদ্ধে পূর্বে মোট ৩৫টি মামলা ছিল। এগুলোর বেশিরভাগই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার বা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে কোনো মামলা তার সংসদ সদস্য হওয়ার পথে আইনি বাধা সৃষ্টি করছে না।

ডা. তাহেরের নামে ১০ শতক কৃষিজমি এবং ১৫ শতক অকৃষিজমি রয়েছে, যার মোট মূল্য ২২ লাখ ১৬ হাজার টাকা। স্ত্রীর নামে ০.৮ একর ১৫ কাঠা জমি, যার মূল্য ৩২ লাখ ৫৬ হাজার ৮৬৫ টাকা। স্ত্রীর নামে তিনটি বাড়ির মূল্য তিন কোটি ২২ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা। ডা. তাহেরের স্থাবর সম্পদ এক কোটি টাকা, স্ত্রীর স্থাবর সম্পদ পাঁচ কোটি ৫০ লাখ টাকা।

ব্যাংকে স্ত্রীর নামের হিসাবে রয়েছে সাত লাখ ৫৯ হাজার ১৩২ টাকা, এক্সিম ব্যাংক গুলশান শাখায় ৯ লাখ ৪৬ হাজার ৪৬৭ টাকা, সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে ৩ হাজার ৪৮৫ টাকা। সঞ্চয়পত্রের পরিমাণ চার লাখ ১ হাজার ৫৯৬ টাকা। মোট অস্থাবর সম্পদ স্ত্রীর নামে এক কোটি ৭০ লাখ টাকা।

ডা. তাহেরের হাতে নগদ ৫১ লাখ ৮ হাজার ২২৪ টাকা, স্ত্রীর হাতে ২১ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা। তিনি কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান হওয়ায় প্রতিষ্ঠানটির নামে কুমিল্লা এক্সিম ব্যাংক থেকে তিন কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা ঋণ নিয়েছেন।

স্ত্রীর নামে ইসলামী ব্যাংকে ৯ লাখ ৪ হাজার ১০৭ টাকা, আল আরাফা ব্যাংকে ১ লাখ ৪৪ হাজার ২৬৯ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকে ২৭ লাখ ২ হাজার ৩৪৭ টাকা ঋণ রয়েছে।

ডা. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত সৈয়দ মোদেরুল হক চৌধুরী এবং মা আকসিরে জাহান চৌধুরী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জামায়াতের নায়েবে আমির ডা. তাহেরের তুলনায় তার স্ত্রীর সম্পদ পাঁচ গুণ বেশি

আপডেট সময় : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬