ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশরা আক্রান্ত, ১০ জন আটক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা অভিযানে ব্যবহৃত দুটি পুলিশ ভ্যান ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে এবং দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে।

ঘটনা ঘটে বুধবার (৩১ ডিসেম্বর) রাতের দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পিয়ার আলী ডিগ্রি কলেজ এলাকা তে। শ্রীপুর থানা পুলিশ একটি দল গোপন সংবাদে মাদক কেনাবেচা রোধে অভিযান চালায় এবং ইয়াবাসহ লাকি আক্তার, জাহাঙ্গীর হোসেন ও মো. রাজীবকে আটক করে।

আটকের খবর পেয়ে স্থানীয় মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র, রামদা ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং দুটি পুলিশ ভ্যান ভাঙচুর করে। এই বিশৃঙ্খলার সুযোগে হামলাকারীরা জাহাঙ্গীর হোসেনসহ দুই আসামিকে পুলিশকে ছিনিয়ে নিয়ে যায়। আহত হন এসআই অরূপ কুমার বিশ্বাস, এসআই মুহাম্মদ মাসুদ রানাসহ চার পুলিশ সদস্য। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এসআই অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ আরও ৮০–৯০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন। এছাড়াও মাদক উদ্ধারের জন্য আলাদা মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শ্রীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশরা আক্রান্ত, ১০ জন আটক

আপডেট সময় : ০৪:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬