ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ইরানে চলমান বিক্ষোভ-সংঘর্ষে বিশ্বসমর্থন চাইলেন স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভে উত্তাল ইরান। মুদ্রাস্ফীতি ও রিয়ালের দরপতনের প্রতিবাদে চলমান আন্দোলনে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লোরেস্তান প্রদেশে সংঘর্ষে বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ফার্স প্রদেশে সংঘাতে আহত হয়েছেন একাধিক পুলিশ সদস্য।

স্থানীয় সময় বুধবার (৩১ ডিসেম্বর) ফার্স প্রদেশে একটি সরকারি ভবনের ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। স্থানীয় গণমাধ্যমের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

অন্যদিকে, লোরেস্তান প্রদেশে সংঘর্ষে নিজেদের এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী।

ব্যাপক মূল্যস্ফীতি ও ইরানের মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতনের জেরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) পঞ্চম দিনের মতো তেহরান, কারাজ, হামেদানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এর আগে আন্দোলনের চাপে পদত্যাগ করেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন। পরে নতুন গভর্নর হিসেবে আব্দুল নাসের হেম্মাতিকে নিয়োগ দেওয়া হয়।

উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন ইরানের নির্বাসিত ও স্বঘোষিত যুবরাজ রেজা শাহ পাহলভি। নতুন বছরের এক বার্তায় তিনি সরকারবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

এদিকে পরিস্থিতি সামাল দিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আন্দোলনের পেছনে বিদেশি চাপের অভিযোগ তুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।

পেজেশকিয়ান বলেন, “আমরা পূর্ণমাত্রার যুদ্ধে আছি। শত্রুরা অর্থনৈতিক চাপ দিয়ে আমাদের ভেঙে দিতে চায়। ঐক্যবদ্ধ থাকলে ইরানকে কখনোই পরাজিত করা যাবে না।”

উল্লেখ্য, গত রোববার তেহরানের খোলাবাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এরপর থেকেই দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইরানে চলমান বিক্ষোভ-সংঘর্ষে বিশ্বসমর্থন চাইলেন স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি

আপডেট সময় : ০৬:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬