ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কুতুবদিয়ায় চাচাতো ভাইয়ের দা’র কোপে নারী নিহত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তফসি দাশ নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (সকাল ১১টার দিকে) উপজেলার কুমিরাছড়া জেলে পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত তফসি দাশ কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের প্রভাত দাশের স্ত্রী।

স্থানীয়দের ও স্বজনদের বরাতে জানা যায়, তফসি দাশ রান্নাঘরে কাজ করার সময় তার চাচাতো ভাই কালী চরণ ঘরে ঢুকে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে কালী চরণ ধারালো অস্ত্র দিয়ে তফসি দাশকে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত কালী চরণকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কুতুবদিয়ায় চাচাতো ভাইয়ের দা’র কোপে নারী নিহত

আপডেট সময় : ০৮:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬