ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

সাভারে তিনশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাইফুল ইসলাম শাওন:
  • আপডেট সময় : ১২:২৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ২৩৩০ বার পড়া হয়েছে

সাভারে শীতার্ত মানুষের মাঝে  শীতবস্ত্র হিসেবে ৩শত কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সাভার সিআরপি সংলগ্ন মামনি প্রোপার্টিজের সামনে প্রায় ১০০ শীতার্ত পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের মাঝে শীতবস্তু হিসেবে কম্বল বিতরণ করা হয়।এরপরে সন্ধ্যায় মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প (প্রজেক্ট) এলাকায় ২০০ শীতার্ত ব্যাক্তিকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকা -১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে নিজ অর্থায়নে শীতবস্ত্রগুলো বিতরণ করেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডভোকেট  মেহেদী হাসান মাসুম ।

এ সময় এই আয়োজনের সঞ্চালনায় ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব আহমেদ রুবেল।এ সময় মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প (প্রজেক্ট) এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সভাপতিত্বে এই কম্বল বিতরণের উদ্বোধন করেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডভোকেট  মেহেদী হাসান মাসুম।

এসময় মেহেদী হাসান মাসুম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন ও ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পক্ষেই ছিল আছে এবং থাকবে । জনগণের যে কোন প্রয়োজনে সবসময় বিএনপি ছিল আগামীতেও সুখে দুঃখে আমরা পাশে থাকবো। এ সময় কম্বল নিতে আসা সকলকে ধন্যবাদ জানান। এ ধরনের কর্মসূচি সবসময় অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, অতীতে এই এলাকার জনগণের জন্য অনেকেই ষড়যন্ত্র করেছেন, কিন্তু আর এ ধরনের কোন ষড়যন্ত্র হতে দেওয়া হবে না ।অসহায় গরীব মানুষের পাশে থেকেই তাদের সকল সমস্যার সমাধানে আমি পাশে থাকবো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে তিনশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ১২:২৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬