ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের ভিডিওবার্তা বিষয়ে মন্তব্য ডিএমপির

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০১:০১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ২১১৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের সাম্প্রতিক ভিডিওবার্তাকে গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।

শনিবার (৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে তিনি ভিডিওর বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন, “ভিডিওটি পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। কারিগরি যাচাই ও তদন্ত শেষে আনুষ্ঠানিক মন্তব্য দেওয়া হবে।”

জাতীয় নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে তিনি জানান, অনেকেই নিরাপত্তা চাচ্ছেন এবং সীমিত সক্ষমতার মধ্যে পুলিশ তা নিশ্চিত করছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইতিবাচক রিপোর্টের ভিত্তিতেই গানম্যান বা অতিরিক্ত নিরাপত্তা প্রদান করা হচ্ছে। নির্বাচনী কমিশনারদের নিরাপত্তাও ইতিমধ্যেই বাড়ানো হয়েছে।

ডিএমপি কমিশনার সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, “সীমিত লোকবল দিয়ে সব জায়গায় ভারসাম্য বজায় রাখতে হবে। ভোটকেন্দ্র পাহারা ও মাস্তানি-সন্ত্রাস দমন এখন শীর্ষ অগ্রাধিকার। সব লোকবল ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োগ করলে ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা কঠিন হবে।”

তিনি আরও বলেন, “আগামী ৪০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২১ বা ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে পরিস্থিতি জটিল হতে পারে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।”

সাংবাদিকদের উদ্দেশে কমিশনার আপসহীন পেশাগত দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বলেন, “আমাকে বা সহকর্মীদের ছাড় দেবেন না। তবে ভুল বোঝাবুঝি বা বাড়াবাড়ির কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের ভিডিওবার্তা বিষয়ে মন্তব্য ডিএমপির

আপডেট সময় : ০৪:০১:০১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬