ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মোস্তাফিজ প্রসঙ্গে দেশে আইপিএল সম্প্রচার বিষয়ে যা বললেন রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ২১৭০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় খেলাকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সঙ্গে দেশে আইপিএল সম্প্রচার নিয়ে আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন, “খেলাটাকে খেলার জায়গায় রাখাই ভালো হতো। কিন্তু খেলায় রাজনীতি ঢুকে পড়েছে। একজন বাংলাদেশি খেলোয়াড়কে যুক্ত করে পরে রাজনৈতিক যুক্তিতে বাদ দেওয়া হয়েছে। এতে দেশের মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হওয়াই স্বাভাবিক। সে ক্ষেত্রে আমাদেরও একটি অবস্থান নিতে হবে।”

তিনি আরও বলেন, “আইপিএল সম্প্রচার করা হবে কি না—সে বিষয়ে আইনগত দিকগুলো পরীক্ষা করে দেখা হবে। কোন যুক্তিতে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, সেটিও পর্যালোচনা করা হবে।”

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, সম্প্রচার অধ্যাদেশ ও মিডিয়া কমিশন চূড়ান্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সাংবাদিকদের সুরক্ষা আরও জোরদার হবে। পাশাপাশি গণভোট সংশ্লিষ্ট বিষয়গুলোতে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটেছে বলে মনে হয় না। নির্বাচন কমিশন নির্বাচনের সার্বিক প্রক্রিয়া নিয়ে কাজ করছে এবং এখন পর্যন্ত নির্বাচনের জন্য পরিবেশ গ্রহণযোগ্য রয়েছে।

তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা কিংবা নির্বাচনী পরিবেশ নেই—এমন বক্তব্য তুলে ধরে একটি গোষ্ঠী ভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। তবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। যেহেতু নির্বাচনী প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে, সেহেতু তাদের অংশগ্রহণের প্রশ্ন অবান্তর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মোস্তাফিজ প্রসঙ্গে দেশে আইপিএল সম্প্রচার বিষয়ে যা বললেন রিজওয়ানা হাসান

আপডেট সময় : ১২:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬