ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সুন্দরবনের বন্য বাঘ ফাঁদে আটকা পড়েছে।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের গহীন অরণ্যে চোরা শিকারিদের ফাঁদে একটি রয়েল বেঙ্গল টাইগার আটকা পড়েছে। চাঁদপাই রেঞ্জের বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি, শরকির খাল থেকে আধা কিলোমিটার দূরে বনরক্ষীরা শনিবার দুপুরে এই বাঘটি দেখতে পান।

বনবিভাগ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নেয় এবং আশপাশের এলাকা কর্ডন করে। খবর পেয়ে শনিবার সন্ধ্যা থেকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। রবিবার বিকেল পর্যন্ত বাঘটি উদ্ধার হয়নি।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, রবিবার দুপুরে ঢাকা থেকে একজন ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি ট্যাংকুলাইজার গান ব্যবহার করে বাঘটিকে সাময়িকভাবে অচেতন করে ফাঁদ থেকে মুক্ত করার কাজ শুরু করবেন। পরে যদি বাঘটির শরীরে কোনো আঘাত বা অসুস্থতার লক্ষণ পাওয়া যায়, তবে তাকে লোহার খাঁচায় ঢাকায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে।

রবিবার বিকেল পর্যন্ত বাঘটি এখনও উদ্ধার হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সুন্দরবনের বন্য বাঘ ফাঁদে আটকা পড়েছে।

আপডেট সময় : ০৪:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬