ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

সাভারে ঝুকিপূর্ণভাবে সড়ক পার হতে যেয়ে কভার্ড ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

সাইফুল ইসলাম শাওন:
  • আপডেট সময় : ০১:০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২২৫৫ বার পড়া হয়েছে

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঝুকিপূর্ণভাবে সড়ক পার হতে যেয়ে একেএইচ গার্মেন্টসের দ্রতগামী কভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুর রহমান (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-আড়িচা মহাসড়কের শিমুলতলা এলাকায় ঢাকামুখী ডিরেক্ট লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের ময়নাল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বিকেলে শিমুলতলা এলাকায় ওভারব্রিজ দিয়ে পার না হয়ে মহাসড়ক দিয়েই রাস্তা পার হচ্ছিলেন আব্দুর রহমান। এসময় একেএইচ গার্মেন্টসের একটি দ্রুতগামী কভার্ড ভ্যান ওই পথচারীকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কের ওই লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হলেও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে ঝুকিপূর্ণভাবে সড়ক পার হতে যেয়ে কভার্ড ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

আপডেট সময় : ০১:০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬