ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় মাটিকাটা শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ ভ্যানের চাপায় ফাহিম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করছিল। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্লাহপুর গ্রামের কাজিরডগি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের দুলা হাজি বাড়ির কামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ফাহিম ঘটনাস্থলে মাটি কাটার কাজে নিয়োজিত ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালককে ধরতে চেষ্টা করলে পিকআপ চালক দ্রুত পালিয়ে যায়।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় মাটিকাটা শ্রমিক নিহত

আপডেট সময় : ১২:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬