ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রতি জরুরি বার্তা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২১১৬ বার পড়া হয়েছে

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট বা নির্বাচনী পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু করার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। একই সঙ্গে আগামী ১০ মার্চের মধ্যে এসব পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিবার (৪ জানুয়ারি) প্রকাশিত সংশোধিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যেই শুরু করতে হবে এবং এর ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ নিশ্চিত করতে হবে। তবে পরীক্ষার নির্দিষ্ট শুরুর তারিখ উল্লেখ করা হয়নি।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ১১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রতি জরুরি বার্তা

আপডেট সময় : ০১:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬