ভেনেজুয়েলার পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও
- আপডেট সময় : ০৪:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ২১৭৪ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সামরিক অভিযানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ‘পাম স্প্রিংস’ চলচ্চিত্র উৎসবে উপস্থিত হতে পারেননি হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ভেনেজুয়েলার রাজনৈতিক উত্তেজনার কারণে আকাশসীমা বন্ধ থাকায় এবং হঠাৎ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হওয়ায় ডিক্যাপ্রিও ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকে পড়েন। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এই কারণে তিনি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য প্রদত্ত ‘ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ হাতে নিতে পারেননি। তবে তার অসাধারণ কাজের স্বীকৃতি প্রদানে উৎসবটি গর্বিত।
উল্লেখ্য, গত শনিবার ভোরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাস থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়। এই ঘটনার পর ওই অঞ্চলের কিছু এলাকায় নিরাপত্তাজনিত কারণে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। সেন্ট বার্থেলেমিতে ছুটিতে থাকা ডিক্যাপ্রিও সেই নিষেধাজ্ঞার কারণে উৎসবে যেতে পারেননি।




























