ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

চার দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ২০৮১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে পথযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’ শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের হাদি চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে সকাল ১০টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চত্বর। পদযাত্রায় ১০টিরও বেশি পিকআপে নেতাকর্মীরা অংশ নেন।

ইনকিলাব মঞ্চের ঘোষিত চার দফা দাবি হলো—
১. হাদি হত্যার সঙ্গে জড়িত খুনি, পরিকল্পনাকারী ও সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল।
৩. ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দেওয়া হলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের।
৪. গোয়েন্দা সংস্থায় আত্মগোপনে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার।

আয়োজকরা জানান, পদযাত্রাটি শাহবাগ থেকে সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, মিরপুর-১০ গোলচত্বর, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় আবার শাহবাগে ফিরে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হবে। ট্রাফিক পরিস্থিতি ও জনসমাগম বিবেচনায় কিছু এলাকায় কর্মসূচির গতি ধীর রাখা হবে বলেও জানান তারা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চার দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

আপডেট সময় : ০১:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬