ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভারতে মুসলিমদের ‘বাংলাদেশি’ পরিচয় দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ২০৮০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভারতের একাধিক বিজেপি-শাসিত রাজ্যে মুসলিম শ্রমিকদের ওপর ধারাবাহিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বাংলাদেশি পরিচয়ের অভিযোগ দিয়ে হামলা ও ভয়ভীতি দেখানোর কারণে অনেক শ্রমিক কাজ ছেড়ে পশ্চিমবঙ্গের নিজ রাজ্যে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। এতে মুর্শিদাবাদসহ বিভিন্ন এলাকার দরিদ্র শ্রমিকদের জীবিকায় বিপর্যয় সৃষ্টি হয়েছে।

টেলিগ্রাফ ইন্ডিয়ার মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওড়িশাসহ কয়েকটি রাজ্যে মুসলিমদের ওপর নিপীড়নের ঘটনা থামছে না। সম্বলপুরে সম্প্রতি ইজাজ আলী নামে একজন মুসলিম শ্রমিক মারধরের শিকার হন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। রবিবার কয়েকজন হিন্দুত্ববাদী তাকে ও তার সহকর্মীদের বাংলাদেশি আখ্যা দিয়ে পেটাতে থাকে, যার ফলে ইজাজের হাত ভেঙে যায়। আতঙ্কে তিনি কাজ ছেড়ে নিজ বাড়ি ফিরে যান।

শুধু ওড়িশা নয়, ছত্রিশগড় ও আশপাশের রাজ্যগুলোতেও একই পরিস্থিতি দেখা দিয়েছে। নিরাপত্তাহীনতার কারণে বহু মুসলিম শ্রমিক কাজ করতে যাওয়া বন্ধ করেছেন। সম্বলপুরে ইজাজ আলীর ওপর হামলার পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বাঙালি শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন এবং নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

ইজাজ আলী বলেন, “পশ্চিমবঙ্গে রাজমিস্ত্রির কাজ করলে দৈনিক ৪০০ রুপি পাওয়া যায়, কিন্তু বাইরে গেলে এক হাজার রুপি পাওয়া যায়। আমরা ১৫ জন দুই মাস আগে একটি লেবার কন্ট্রাক্টরের মাধ্যমে সম্বলপুরে কাজ নিতে গিয়েছিলাম। গেরুয়া পোশাক ও তিলকধারী সাতজন আমাদের রুমে গিয়ে আধার ও ভোটার কার্ড চায়। কার্ড দেখানোর পরও তারা আমাদের বাংলাদেশি বলে ধরে পেটাতে থাকে। আমাদের অর্থ ও মোবাইলও কেড়ে নেয়।”

ছত্রিশগড়েও তিনজন মুসলিম শ্রমিক মারধরের শিকার হয়েছেন। তারা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা। ২৮ বছর বয়সী ইয়াদুল, ৩০ বছর বয়সী নিয়ামুল ও ৬৫ বছর বয়সী হানিফকে নারায়ণপুর শহরের কাছে মহাসড়কে আটকে মারধর করা হয়।

এ ধরনের সহিংসতার কারণে মুসলিম শ্রমিকরা ভয়ভীতিতে রয়েছেন। রাজ্যের বাইরে নিরাপদে কাজ করার অভিজ্ঞতা তাদের জীবিকা ও ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভারতে মুসলিমদের ‘বাংলাদেশি’ পরিচয় দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

আপডেট সময় : ০৩:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬