ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ডেনমার্কের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে আক্রমণ ন্যাটোর সমাপ্তি ঘটাতে পারে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ২১১১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সামরিক পদক্ষেপ ন্যাটোর জন্য বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

সোমবার (৫ জানুয়ারি) তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারির প্রেক্ষিতে এ মন্তব্য করেন। ট্রাম্প সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তোলার পর গ্রিনল্যান্ডসহ অন্যান্য দেশে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প রোববার সাংবাদিকদের বলেন, আগামী ২০ দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে এবং তাঁর মতে, এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসা উচিত। যদিও গ্রিনল্যান্ডে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে, ট্রাম্পের মন্তব্যের জবাবে ডেনিশ প্রধানমন্ত্রী বলেছেন, “যদি মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর কোনো দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তবে ন্যাটোসহ সবকিছু শেষ হয়ে যাবে। এটি আমাদের নিরাপত্তা ব্যবস্থারও সমাপ্তি নির্দেশ করবে।”

এছাড়া, গ্রিনল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে ট্রাম্প লুইসিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিককে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ডেনমার্কের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে আক্রমণ ন্যাটোর সমাপ্তি ঘটাতে পারে।

আপডেট সময় : ০৩:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬