ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভারতেই খেলতে হবে—এমন কথা আইসিসি বলেনি: বুলবুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ২১৩০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে বাধ্যতামূলকভাবে ভারতে যেতে হবে—আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা বা বাধ্যবাধকতা দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবার সকালে এক সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রকাশিত প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে অভিহিত করেন।

বিসিবি সভাপতি জানান, আইসিসি কখনোই বলেনি যে ভারতে না গেলে বাংলাদেশের পয়েন্ট কাটা হবে কিংবা দলকে ওয়াকওভার দিতে হবে। ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির পক্ষ থেকে জানানো হয়নি।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা কেন ভারতে যেতে অনিচ্ছুক। আমরা আগেই ইমেইলের মাধ্যমে জানিয়েছি যে আমাদের প্রধান উদ্বেগ খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে। গত রাতেও আইসিসি আমাদের কাছে সেই নিরাপত্তাজনিত উদ্বেগের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।’

তিনি আরও বলেন, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বোর্ডের যে আশঙ্কা রয়েছে এবং এর পেছনের সুনির্দিষ্ট কারণগুলো খুব শিগগিরই আইসিসির কাছে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। সেই ব্যাখ্যার ভিত্তিতেই আইসিসি পরবর্তী সিদ্ধান্ত নেবে। এর আগে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার খবর পুরোপুরি গুজব।

মূলত মধ্যরাতে ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আইসিসি বাংলাদেশের দাবি নাকচ করেছে এবং বিশ্বকাপে খেলতে হলে ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিতে হবে।

তবে বিষয়টি যাচাই করতে বিসিবির একাধিক পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আইসিসির পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক বার্তা এখনো পাওয়া যায়নি।

বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট খেলার পরিবেশ নিয়ে তাদের উদ্বেগ এখনো কাটেনি। আইসিসির সঙ্গে আলোচনা চলমান থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিভ্রান্তিকর খবরে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে বিসিবি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভারতেই খেলতে হবে—এমন কথা আইসিসি বলেনি: বুলবুল

আপডেট সময় : ১২:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬