ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ২১০৯ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গাড়ারণ গ্রামে রেলের পিলার নম্বর ৩৩২/৮ ও ৩৩২/৯-এর মাঝামাঝি এলাকার রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩২ বছর। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে রেললাইনের উপর রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং আশপাশের মাটিতে রক্তের দাগ দেখা গেছে।

এ ঘটনায় জেলার রেলপথের কি-ম্যান জাহাঙ্গীর জানান, স্থানীয়রা তাঁকে খবর দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছেন। পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬