ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ২১১৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতন চেয়ে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত মাহমুদ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবি নিয়ে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। কয়েক মাস ধরে বেতন না পেয়ে শ্রমিকরা কয়েকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছিলেন।

মহাদি নামে একজন শ্রমিক জানান, “গত তিন মাস ধরে আমাদের বেতন দেওয়া হয়নি। আমরা ভাড়া বাসায় থাকি, তাই সমস্যার মধ্যে পড়েছি। বেতন না দিলে আন্দোলন ছাড়া উপায় নেই।” রোজিনা খাতুন বলেন, “তিন মাসের বকেয়া থাকা সত্ত্বেও কাজ চালিয়ে যাচ্ছি। মালিকপক্ষ কি দেখে না আমরা কিভাবে বেঁচে আছি।”

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাছির উদ্দিন জানান, “শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত বিষয়টি সমাধান হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আপডেট সময় : ০৩:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬