ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

‘চীন, রাশিয়া ও ইরানকে দেশ থেকে বের করো’: ভেনেজুয়েলাকে নতুন সতর্কবার্তা দিলেন ট্রাম্প’

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ২১১২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বে নতুন সরকার চীন, রাশিয়া, ইরান ও কিউবার সঙ্গে সব অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করুক। ট্রাম্প প্রশাসন চাইছে, ভেনেজুয়েলা তেল উৎপাদনে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদার হোক এবং ভারী অপরিশোধিত তেল বিক্রির সময় মার্কিন স্বার্থ অক্ষুণ্ণ রাখুক, এবিসি নিউজের সূত্রে জানা গেছে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক ও দেশ থেকে বহিষ্কার করার পর ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও ট্রাম্প দাবি করেছেন, তিনিই দেশটির নিয়ন্ত্রণে রয়েছেন।

সূত্র বলছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার নতুন নেতৃত্বকে জানিয়েছে, তারা শর্ত মেনে চললে দেশটির নিজস্ব মজুদ থেকে তেল উত্তোলন করতে পারবে। প্রথম শর্ত হলো, চীন, রাশিয়া, ইরান ও কিউবাকে বহিষ্কার করা এবং তাদের সঙ্গে সব অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা। দ্বিতীয় শর্ত, তেল উৎপাদনে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব ও ভারী অপরিশোধিত তেল বিক্রিতে মার্কিন স্বার্থ অক্ষুণ্ণ রাখা।

চীন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র ও প্রধান তেল ক্রেতা।
এবিসি নিউজের সঙ্গে আলাপে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকারও নিশ্চিত করেছেন, আমেরিকার পরিকল্পনা মূলত ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণের ওপর নির্ভরশীল।

ট্রাম্প আরও দাবি করেছেন, ভেনেজুয়েলার ‘অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ’ মার্কিন যুক্তরাষ্ট্রে বাজার মূল্যে বিক্রির জন্য ৩ কোটি থেকে ৫ কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

‘চীন, রাশিয়া ও ইরানকে দেশ থেকে বের করো’: ভেনেজুয়েলাকে নতুন সতর্কবার্তা দিলেন ট্রাম্প’

আপডেট সময় : ০৩:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬