ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বন্যহাতির আক্রমণে শ্রীবরদীর কৃষক নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ২১০৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুড়ি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আহমেদ আলী ওরফে বাটালু (৬৫)। তিনি মালাকোচা এলাকার মৃত কানাই শেখের ছেলে। বনবিভাগ জানায়, কয়েকদিন ধরে ছোট বালিজুড়ি এলাকায় প্রায় ৩৫টি বন্যহাতির একটি দল অবস্থান করছিল। বুধবার সকালে আহমেদ আলীসহ কয়েকজন লাকড়ি সংগ্রহ করতে সংরক্ষিত বনভূমিতে গেলে হাতির দল তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। সঙ্গে থাকা অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয়রা ও বনবিভাগের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, বন্যহাতির আক্রমণে ফসল ক্ষতিগ্রস্ত বা প্রাণহানি হলে ক্ষতিগ্রস্ত পরিবারকে বনবিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ জানান, নিহত পরিবারের আবেদন অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বালিজুড়ির সোনাঝুড়ি পাহাড়ে বন্যহাতির আক্রমণে ফারুক হোসেন নামে এক কনটেন্ট ক্রিয়েটরও নিহত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বন্যহাতির আক্রমণে শ্রীবরদীর কৃষক নিহত

আপডেট সময় : ০৪:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬