এবার আর পাতানো নির্বাচন হবে না: সিইসি
- আপডেট সময় : ১২:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ২১৩৫ বার পড়া হয়েছে
আগের মতো কোনো পাতানো নির্বাচন বাংলাদেশে আর হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাস করে এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায়বিচার পাবেন।
বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
সিইসি জানান, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করছেন, তাদের সব আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ—অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড—নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।


























