ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ সংক্রান্ত বিলে সম্মতি জানালেন ট্রাম্প

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ২০৭৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতসহ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শিগগিরই যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এ–সংক্রান্ত বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

লিন্ডসে গ্রাহাম জানান, রিপাবলিকান ও ডেমোক্র্যাট—দ্বিদলীয় এই ‘রাশিয়া স্যাংশন বিল’-এ ট্রাম্প সম্মতি দিয়েছেন। বিলটির উদ্দেশ্য হলো রাশিয়ার ব্যবসায়িক অংশীদারদের ওপর চাপ সৃষ্টি করা, বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর ক্ষেত্রে।

বুধবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সামাজিক মাধ্যমে গ্রাহাম লেখেন, বিলটি উত্থাপনের বিষয়ে প্রেসিডেন্ট সবুজ সংকেত দিয়েছেন। আগামী সপ্তাহেই কংগ্রেসে এ বিলের ওপর ভোটাভুটি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বিলটির ব্যাখ্যায় গ্রাহাম বলেন, যারা সস্তায় রাশিয়ার তেল কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ তৎপরতাকে সহায়তা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পাবে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখা দেশগুলোকেই এই শাস্তির আওতায় আনা হবে। এ ক্ষেত্রে ভারত ছাড়াও ব্রাজিল ও চীনের নাম উল্লেখ করেন তিনি।

এর আগে রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাশিয়ার তেল কেনা ইস্যুতে ভারত সহযোগিতা না করলে তাদের ওপর শুল্ক বাড়ানো হবে। তবে তিনি দাবি করেন, ভারত ইতোমধ্যে রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি অত্যন্ত ভালো মানুষ এবং জানতেন যে, আমি এই বিষয়ে অসন্তুষ্ট। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল। তারা বাণিজ্য করে এবং আমরা চাইলে খুব দ্রুত তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি।

উল্লেখ্য, গত বছরের আগস্টে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে ভারত শুরু থেকেই বলে আসছে, দেশের বিপুল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ সংক্রান্ত বিলে সম্মতি জানালেন ট্রাম্প

আপডেট সময় : ১২:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬