ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়া বিএনপি নেতাকে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ২১২৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় বিএনপির এক নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিজ দলের প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। আহত আবু রায়হান (৪৫) ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি হিজলি গ্রামের অফিজ উদ্দিনের ছেলে।

হামলায় আবু রায়হানের দুই পায়ের গোড়ালি ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের চেম্বারে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন আবু রায়হান। পথে তাজপুর এলাকায় তাকে একা পেয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়।

এ ঘটনায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহানসহ রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রবিউলের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত আবু রায়হান বলেন, ‘আনু সাহেবের লোকজন সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রবিউল আমাকে কুপিয়েছে।’

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, ‘ধানের শীষের প্রার্থী আনু সাহেবের লোকজন আমার কর্মীকে কুপিয়েছে। আবু রায়হান দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে যুক্ত। যারা হামলা করেছে তারা হাইব্রিড বিএনপি। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

অভিযোগ প্রসঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবলী নোমান জানান, ‘আহত ব্যক্তির দুই পায়ের গোড়ালি সম্পূর্ণ ভেঙে গেছে। বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, ‘ঘটনাটি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়া বিএনপি নেতাকে কুপিয়ে আহত

আপডেট সময় : ০৬:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬