শিরোনাম ::
সিলেটে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ২১২০ বার পড়া হয়েছে
সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। বুধবার ও বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি ৪৮ ব্যাটালিয়ন জানায়, সীমান্তবর্তী বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্তুমাই বিওপিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় ভারত থেকে অবৈধভাবে আনা সানগ্লাস, কমলা, শাড়ি, জিরা, চিনি, চকলেট, চা, কসমেটিকস, শীতের কম্বল ও মদ জব্দ করা হয়। এছাড়াও মহিষ ও গরু উদ্ধার করা হয়।
অন্যদিকে, বাংলাদেশ থেকে পাচারের সময় লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন ও শিং মাছও আটক করা হয়।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭০০ টাকা।
ট্যাগস :






















