ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভোলায় বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত ২৩ জন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ২১২৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভোলার লালমোহনে নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৩ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে লালমোহন উপজেলার রায়চাঁদ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৫ জনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর কয়েকজন নারী কর্মী রায়চাঁদ বাজার এলাকায় গণসংযোগে অংশ নেন। এ সময় তারা বিএনপির এক নেতার বাড়িতে গেলে বিএনপির কয়েকজন কর্মী তাদের বাধা দেন এবং অশালীন আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি জানাজানি হলে জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মী জসিম উদ্দিনের সঙ্গে বিএনপি কর্মীদের মোবাইল ফোনে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলের দিকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাঈম এবং উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালসহ উভয় দলের সিনিয়র নেতারা ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত করেন।

তবে রাতের দিকে রায়চাঁদ বাজার থেকে সমর্থকেরা ঘটনাস্থল ত্যাগ করার সময় ফের সংঘর্ষের সূত্রপাত হয় বলে অভিযোগ করেন ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাঈম। তিনি বলেন, বিএনপির কয়েকজন কর্মী পেছন থেকে অতর্কিত হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা সোলাইমান জমদার ও আবু জাফরসহ ১১ জন আহত হন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেন, জামায়াতের সহায়তায় বিডিপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে লালমোহনের শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। মাগরিবের পর আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্ট ক্যাডাররা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম মাস্টার, ছাত্রদলের সাবেক সভাপতি আক্তার হোসেন নান্নু, নুরনবী, বসির, ইমন ও হৃদয়সহ ১২ জন আহত হন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, জুমার নামাজের আগে জামায়াতের নারী কর্মীদের দাওয়াতি কার্যক্রমকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলোচনা করে পরিস্থিতি শান্ত করে। তবে সন্ধ্যার পর রায়চাঁদ বাজার এলাকায় মোটরসাইকেল মহড়া ও পরবর্তীতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে ফের সংঘর্ষ বাধে।

ওসি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন আহত ব্যক্তি ভর্তি হন, যাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভোলায় বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত ২৩ জন

আপডেট সময় : ০৩:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬