ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ভিয়েতনামে বড় পরিমাণ তেলের মজুদ সনাক্ত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ২১১১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভিয়েতনামের কু লং বেসিনে অবস্থিত হাই সু ভাংয়ের (এইচএসভি) ‘অ্যাপ্রেইজাল কূপে’ বিপুল পরিমাণ তেলের মজুত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মারফি ওয়েলের তথ্য অনুযায়ী, এই কূপে অন্তত ৪৩০ মিলিয়ন ব্যারেল তেল থাকতে পারে।

জার্নাল অব পেট্রোলিয়াম টেকনোলজির তথ্যানুযায়ী, এটি দুই দশকের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় (আসিয়ান অঞ্চলে) সবচেয়ে বড় তেলের মজুত। হো চি মিন সিটি থেকে প্রায় ৪০ মাইল দূরে সমুদ্রে খনন করা কূপের দুটি রিজার্ভারে ৪২৯ ফুট নেট ওয়েল পে শনাক্ত করা হয়েছে। পরীক্ষামূলক উৎপাদনে প্রতিদিন এখানে ৬ হাজার ব্যারেল ‘সুইট’ ক্রুড তেল উৎপাদিত হচ্ছে।

মারফি অয়েলের প্রেসিডেন্ট ও সিইও এরিক হ্যাম্বলি বলেন, এই নতুন খনি কোম্পানির ভিয়েতনামে কার্যক্রমের জন্য একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে কাজ করবে।

ভিয়েতনামে তেল ও গ্যাস শিল্পের সূচনা হয় ১৯৮৬ সালে, সোভিয়েত-ভিয়েতনামের যৌথ উদ্যোগে। তবে পরবর্তীতে শিল্পায়ন ও রিফাইনারি সম্প্রসারণের কারণে দেশটির তেল উৎপাদন কমে যায়। ২০০৫ সালে দেশটি দৈনিক ৩ লাখ ৬৫ হাজার ব্যারেল তেল উৎপাদন করলেও, গত বছর তা এক লাখ ২০ হাজার ব্যারেলের নিচে নেমে এসেছে। একসময়ের তেল রফতানিকারক দেশটি ২০১৭ সাল থেকে তেলের জন্য আমদানি নির্ভরশীল।

নতুন এই কূপের পাশাপাশি চলতি বছরে আরও দুটি কূপ উৎপাদনে যুক্ত হতে যাচ্ছে, যা ভিয়েতনামের তেল সংক্রান্ত স্বনির্ভরতার দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি পরিচালনা করছে এইচএসভি, পেট্রোভিয়েতনাম (৩৫ শতাংশ) এবং এসকে আর্থন (২৫ শতাংশ) অংশীদারিত্বে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভিয়েতনামে বড় পরিমাণ তেলের মজুদ সনাক্ত

আপডেট সময় : ০৪:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬