ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাঙ্গুনিয়ায় খেজুর গাছিকে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ২১০৮ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় খেজুর গাছে হাঁড়ি বসানোর ঘটনায় সামশুল আলম (৫৫) নামে এক গাছিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটে শুক্রবার বিকেলে।

নিহত সামশুল আলম সরফভাটা ইউনিয়নের মীরেরখীল ১ নং ওয়ার্ডের ছালেহ আহমদের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল একই ইউনিয়নের পশ্চিম সরফভাটা ৪ নং ওয়ার্ডের মো. ইউসুফের ছেলে।

নিহতের মেয়ের স্বামী সেলিম জানান, সামশুল খেজুর গাছে হাঁড়ি বসাতে গেলে ডালপালা পড়াকে কেন্দ্র করে মোজাম্মেলের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোজাম্মেল ধারালো দা দিয়ে সামশুলের মাথায় কোপ দেয় এবং পালিয়ে যায়।

স্থানীয়রা আহত সামশুলকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমদ জানান, এখনও কেউ থানায় অভিযোগ করেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তারা মামলা করার আশ্বাস দিয়েছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাঙ্গুনিয়ায় খেজুর গাছিকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৪:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬