শিরোনাম ::
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ২১২৬ বার পড়া হয়েছে
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় বাঁধন মণ্ডল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (—) বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাঁধন ভবেরপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধন মোটরসাইকেল নিয়ে ভবেরপাড়া এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে।
ট্যাগস :






















