শেখ হাসিনার ২০০৮ সালের হলফনামায় সম্পদের তথ্য অসত্য—দুদকের অভিযোগ
- আপডেট সময় : ০২:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ২১১০ বার পড়া হয়েছে
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সম্পদের যে তথ্য উপস্থাপন করেছিলেন, তা সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, সে সময় দুদক ও নির্বাচন কমিশন যদি বিষয়টি যথাযথভাবে যাচাই করত, তাহলে তিনি ওই নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাতে পারতেন।
দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)-এর ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।
তিনি জানান, হলফনামায় অপ্রদর্শিত অর্থ বা সম্পদের বিষয়ে দুদকের তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত থাকলেও, নিজ নিজ আইনগত এখতিয়ারের মধ্যে থেকে সম্পদ গোপনের অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।
এ সময় দুদক চেয়ারম্যান আরও বলেন, হলফনামায় উল্লেখ না করা কোনো সম্পদের মালিক যেন নির্বাচিত না হন—এটাই কমিশনের প্রত্যাশা।


























