ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক ও ১২ সদস্যের পদত্যাগ।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ২১১২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ সদস্য পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী হুসাইন জানান, তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং ২০২৫ সালের ৩ জুন থেকে ২০২৬ সালের ১১ জানুয়ারি পর্যন্ত উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে এনসিপি যাত্রা শুরু করেছিল, তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পার্টির বাস্তবতার মধ্যে যে অসামঞ্জস্য দেখা দিয়েছে, তা আমার ব্যক্তিগত দর্শনের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করছে। সেজন্য আমি এ পদ থেকে পদত্যাগ করছি।”

তিনি আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণে একজন সেনা হিসেবে যে কোনো সময় কাজ করতে প্রস্তুত আছি, তবে এটি পার্টির সদস্য হিসেবে নয়।”

পদত্যাগকারী অন্যান্য সদস্যরা হলেন সদর উপজেলার যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক ও ১২ সদস্যের পদত্যাগ।

আপডেট সময় : ০৫:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬