ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাউফলে দুই বান্ধবী ধর্ষণ মামলায় নারী আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ২১১১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অনিকের মা নুরজাহান বেগম (৫০)–কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শনিবার (১০ জানুয়ারি) রাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী বাউফল থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) তার এক বান্ধবীকে বাসায় আসতে বলেন। ওই শিক্ষার্থী তার আরেক বান্ধবীকে সঙ্গে নিয়ে অনিকের বাসায় যান। সেখানে অনিক কৌশলে তাদের দুজনকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীরা অনিকের মা নুরজাহান বেগমকে বিষয়টি জানালেও তিনি পুলিশকে অবহিত করেননি এবং কোনো চিকিৎসা সহায়তার ব্যবস্থা না করে ছেলেকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। এ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অনিকের মা নুরজাহান বেগমকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অনিককে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল—এমন অভিযোগও উঠেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাউফলে দুই বান্ধবী ধর্ষণ মামলায় নারী আটক

আপডেট সময় : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬