ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার সম্পূর্ণ ব্যর্থ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ২১১৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা খুবই উদ্বিগ্ন। সরকারের ব্যর্থতার কারণেই এখনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তবে আমরা আশা করি, দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।”

সোমবার ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমরা জনগণের কাছে যাচ্ছি। এ দেশে যা কিছু ভালো অর্জন, তার সবই বিএনপির অবদান। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তর, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে সংস্কার কমিশনের মাধ্যমে যে সংস্কারগুলো গৃহীত হয়েছে, সেগুলোর প্রক্রিয়ায় বিএনপি যুক্ত রয়েছে। আমরা মনে করি, বিএনপি একটি অত্যন্ত গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক দল।”

ক্রিকেট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “এ বিষয়ে আন্তর্জাতিক রাজনীতির স্পষ্ট সম্পৃক্ততা রয়েছে। বিষয়টির সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িত। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, যা দেশের জন্যও অপমানজনক। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।”

ভারত প্রসঙ্গে তিনি বলেন, “একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতেই হওয়া প্রয়োজন। আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করলে অপর পক্ষের বিরূপ আচরণও কমে আসবে বলে আমরা বিশ্বাস করি।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার সম্পূর্ণ ব্যর্থ: মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬