শিরোনাম ::
অভিনেত্রী মেহজাবীনকে মুচলেকা নিয়ে মামলা থেকে অব্যাহতি দিল আদালত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২২০৭ বার পড়া হয়েছে
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলা থেকে মুচলেকা নিয়ে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে এ আদেশ দেন।
নির্ধারিত তারিখে জবাব দাখিলের জন্য আদালতে উপস্থিত হন মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। শুনানির শুরুতে আদালত মামলার বাদীর নাম ধরে একাধিকবার ডাকলেও তিনি উপস্থিত হননি। পরে মেহজাবীনের আইনজীবীর বক্তব্য উপস্থাপনের একপর্যায়ে বাদী আদালতে হাজির হন।
শুনানি শেষে আদালত মামলাটি নিষ্পত্তি করে মুচলেকা গ্রহণের মাধ্যমে মেহজাবীন চৌধুরী ও তার ভাইকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।
ট্যাগস :




























