ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে সড়কের ধারে মরদেহ, পরিচয় শনাক্তে চেষ্টা পুলিশের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ২১১৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চট্টগ্রাম–গাজীপুর বাইপাস সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার পলখান এলাকায় সড়কের ডান পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় ওই ব্যক্তিকে হত্যা করে সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মরদেহটি রূপগঞ্জ থানায় নিয়ে যায়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, নিহত ব্যক্তি আনুমানিক ৩৫ বছর বয়সী একজন পুরুষ। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে।

নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ শুরু করেছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রূপগঞ্জে সড়কের ধারে মরদেহ, পরিচয় শনাক্তে চেষ্টা পুলিশের

আপডেট সময় : ০১:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬