শিরোনাম ::
দিনাজপুরে নদীতে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় জানা যায়নি।
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২১১৬ বার পড়া হয়েছে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজের বানিয়া খাড়ি এলাকায় স্থানীয়রা মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে। তারা জ্যাকেট, মাফলার ও টুপি পরে ছিলেন।
পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে কাজ চলছে।
ট্যাগস :






















