শিরোনাম ::
ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিল চীন।
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২১১৫ বার পড়া হয়েছে
ইরানে চলমান বিক্ষোভের মধ্যেই দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার (১২ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে বলেন, তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপ সমর্থন করে না।
মাও নিং আশা প্রকাশ করেন, ইরান দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করে সহিংসতা বন্ধ করবে এবং শান্তি প্রতিষ্ঠা করবে। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করা সব দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল জাতির নিরাপত্তা সুরক্ষিত হওয়া উচিত।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দেন, বিক্ষোভকারীদের হত্যা হলে সেখানে সামরিক হস্তক্ষেপ করা হবে। দেশটিতে বর্তমানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।
ট্যাগস :



























