শিরোনাম ::
রংপুরে ১৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২১১৪ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়া থেকে প্রায় ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। সোমবার দুপুরে সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাবের একটি দল কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় বগুড়া জেলার কুমিরিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে স্বাধীন মন্ডলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, স্বাধীন মন্ডল রংপুরের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলার মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :






















