ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ফেনীতে ঝগড়ার পর স্বামীর বিরুদ্ধে স্ত্রীর হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ২১১৭ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

ফেনীর দাগনভুঞ্যা উপজেলার রাজাপুর এলাকায় পারিবারিক কলহের জেরে সাবিনা আক্তার (নিহত) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মোহাম্মদ ফয়সালের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে সোমবার (১২ জানুয়ারি) সকালে বাইতুল শরীফ মসজিদ কোয়ার্টারে।

নিহত সাবিনা বুড়িচং থানার ইছাপুর দক্ষিণপাড়া গ্রামের মো. মোমেন ও লুতফা বেগমের কন্যা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বামীর আঘাতে সাবিনা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দাগনভুঞ্যা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীতে ঝগড়ার পর স্বামীর বিরুদ্ধে স্ত্রীর হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৪:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬