ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মানবতাবিরোধী অপরাধে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিচার শুরু, ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ২১২৮ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

শতাধিক মানুষকে গুম ও হত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে আদেশ দেন। একই সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু করার নির্দেশ দেওয়া হয়।

এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “আমরা কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, অপরাধী ও অপরাধের বিরুদ্ধেই কাজ করছি।”
তিনি আরও জানান, গুম কমিশনের প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় সব ধরনের তথ্য-প্রমাণ উপস্থাপন করা হবে।

এর আগে গত ১৭ ডিসেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে চিফ প্রসিকিউটর তিনটি অভিযোগ আমলে নেওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করে বিচারিক কার্যক্রম শুরুর আদেশ দেন।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আজ আশুলিয়ায় ছয়টি মরদেহ পোড়ানোসহ সাতজন হত্যা সংক্রান্ত মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত রোববার মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

এছাড়া আবু সাঈদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখও আজ নির্ধারণ হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মানবতাবিরোধী অপরাধে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিচার শুরু, ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ

আপডেট সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬