ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জুলাই জাতীয় সনদের পক্ষে রয়েছে এবং ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত প্রতিটি প্রস্তাব আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তিনি বলেন, “জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। যা জাতীয়ভাবে ঐকমত্য হবে, সে বিষয়ে আমরা ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।”

বুধবার সকালে পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে পেকুয়া উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমরা রাজনীতি করি দেশের মানুষের কল্যাণ, শান্তি-শৃঙ্খলা, আইনের শাসন এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐকমত্যের ভিত্তিতে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, যা জাতীয়ভাবে বাস্তবায়ন করব।”

তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন। তবে এটি পরে বাতিল করা হয়। সালাহউদ্দিন আহমদ বলেন, “যদি আমরা দায়িত্বপ্রাপ্ত হই, তবে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ওলামাদলের আহ্বায়ক আলী হাছান চৌধুরী, সঞ্চালনা করেন কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনি।
মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান ও আশরাফুল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন

আপডেট সময় : ০৩:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬