ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ইরানের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি দেশটিকে লক্ষ্য করে হামলা চালায়, তবে আঞ্চলিক দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানা হবে।

বুধবার একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা প্রতিরোধে তারা পদক্ষেপ নেবে।

এদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, গত সপ্তাহে গ্রেফতার হওয়া বিক্ষোভকারী এরফান সোলতানিকে দ্রুত মৃত্যুদণ্ডের মুখে ফেলতে পারে। ২৬ বছর বয়সী সোলতানিকে তেহরানের উত্তর-পশ্চিম উপকণ্ঠের কারাজ শহর থেকে গ্রেফতার করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, ইরানি কর্তৃপক্ষ ‘ভিন্নমত দমন’ ও ‘ভয় দেখাতে’ দ্রুত বিচার এবং নির্বিচার মৃত্যুদণ্ডের পথ বেছে নিতে পারে। ১১ জানুয়ারি কর্মকর্তারা সোলতানির পরিবারকে মৃত্যুদণ্ডের কথা জানিয়েছে। তার সঙ্গে পরিবার ও স্বজনদের যোগাযোগ ৮ জানুয়ারি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০৪:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬