ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মাদারীপুরে আধিপত্য দ্বন্দ্বে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ২১১১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সংঘর্ষের সময় অন্তত ১০টি বসতঘরে আগুন লাগানো এবং লুটপাটের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল জমাদ্দারের সঙ্গে একই এলাকার আব্বাস চৌধুরীর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকালে আব্বাস চৌধুরীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এছাড়া উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

সংঘর্ষের উত্তেজনা বাড়তে থাকায় আব্বাস চৌধুরীর পক্ষের লোকজন বিকেল সাড়ে ৪টার দিকে আবুল জমাদ্দারের বাড়ি ও পরিবারের বসতঘরে হামলা চালিয়ে লুটপাটের পর আগুন ধরিয়ে দেয়। এতে আবুল জমাদ্দার, আনোয়ার জমাদ্দার, বেল্লাল জমাদ্দার ও সিরাজ জমাদ্দারের অন্তত ১০টি ঘর পুড়ে যায়। পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সিরাজ জমাদ্দার বলেন, “আমাদের ১০টি ঘর আগুনে পুড়ে গেছে। আমরা এ হামলার যথাযথ বিচার চাই।”

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, “আবুল ও আব্বাস গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মাদারীপুরে আধিপত্য দ্বন্দ্বে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৮:২৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬