ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শেখ হাসিনার চেয়েও ইসির লোকজন বড় আ. লীগপন্থী: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ২১১৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে সবচেয়ে জরুরি নির্বাচন কমিশনের পরিবর্তন—এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের বর্তমান সদস্যরা বেশি আওয়ামী লীগঘেঁষা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর হোটেল ওয়ারিশানে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দলগুলো আজ মারাত্মকভাবে কলুষিত হয়ে পড়েছে। এখনো অধিকাংশ প্রার্থী কালো টাকার মালিক এবং পেশিশক্তিনির্ভর রাজনীতিতে যুক্ত। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন দলের প্রতি অনুগত থাকার পরও দুই কোটি টাকা দিতে না পারায় মনোনয়ন না পাওয়ার ঘটনা এবারও ঘটেছে। তার ভাষায়, রাজনৈতিক দলগুলো নিজেরাই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই মূলত সংবিধান রচনা করা হয়েছিল, যার ফলে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হন। এই কারণেই শেখ হাসিনা দানবে পরিণত হতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি। ড. বদিউল আলম আরও বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং প্রতিশোধপরায়ণ মনোভাব নিয়ে আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা চালানো হয়েছিল।

তিনি দাবি করেন, ১৯৯১ সালে অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন ছিল।

এই সংলাপে রাজশাহী বিভাগের সব জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারাও এতে অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শেখ হাসিনার চেয়েও ইসির লোকজন বড় আ. লীগপন্থী: বদিউল আলম

আপডেট সময় : ০১:০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬