ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আসন সমঝোতার বিষয়ে যে বার্তা দিলো ইসলামী আন্দোলন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ২১২২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সমঝোতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখনও তৈরি হয়নি বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে ইসলামপন্থিদের ‘একবাক্স নীতি’ অনুযায়ী রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নেতৃবৃন্দ বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

একই দিনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, যারা জামায়াতে ইসলামীর প্রতি সহানুভূতি দেখাতে চাচ্ছেন, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কিত অনাকাঙ্ক্ষিত মন্তব্য ও লেখালেখি থেকে বিরত থাকবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আসন সমঝোতার বিষয়ে যে বার্তা দিলো ইসলামী আন্দোলন

আপডেট সময় : ০২:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬