শিরোনাম ::
বদরগঞ্জে বস্তাবন্দি অবস্থায় নারীর লাশ উদ্ধার
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ২১১৪ বার পড়া হয়েছে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট ভেলাকোবার বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, নারীটি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং পরে মরদেহটি বস্তায় ভরে ফেলা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে তারা ভেলাকোবার বিল এলাকায় একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে নারীটি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ট্যাগস :






















