ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক নেতাকর্মী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

চাঁদপুরে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়। চাঁদপুর সদর উপজেলার পদ্মা ও মেঘনার দুর্গমচর রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির স্থানীয় নেতারা। এতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী বেপারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগের দুঃশাসন, দলীয় স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে রাজরাজেশ্বর ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের এই যোগদান চাঁদপুর সদর উপজেলার রাজনীতিতে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি নেতারা নবাগতদের উদ্দেশে বলেন, দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরে আওয়ামী লীগ ছেড়ে আসা নেতাকর্মীদের ফুল ও মিষ্টিমুখের মাধ্যমে বিএনপিতে স্বাগত জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক নেতাকর্মী

আপডেট সময় : ০৬:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬