ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গণমাধ্যমের ওপর আক্রমণ রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৩৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ২১১২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সাংবাদিক নেতারা বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব থেকে মুক্তভাবে তাদের অর্থনৈতিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে প্রথমবারের মতো আয়োজিত “গণমাধ্যম সম্মিলন ২০২৬”-এ এসব বক্তব্য জানানো হয়।

সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রায় বাধা সৃষ্টি হওয়ার সময় গণমাধ্যমই আঘাতের মুখে পড়ে। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের চেতনাকে ক্ষুণ্ন করতে প্রথম আলো ও ডেইলি স্টার-এ আগুন দেওয়া হয়। নূরুল কবীর বলেন, সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠান শুধুমাত্র সাংবাদিকদেরই নয়, সমগ্র সমাজের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান হাতিয়ার। এগুলো সচল না থাকলে সমাজের বিভিন্ন অধিকারও ক্ষতিগ্রস্ত হয়।

বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান বলেন, সাংবাদিকতার সম্মান বাড়াতে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবর্তনের প্রভাবে সাংবাদিকতার মান ক্ষুণ্ণ হচ্ছে; সত্যিকার সম্মান পেতে হলে কঠোর পরিশ্রম ও পড়াশোনা অপরিহার্য।

ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, যেখানে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ শক্তিশালী, সেই সমাজে গণতন্ত্র ও সমতার উন্নয়ন হয়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও যোগ করেন, সাংবাদিকতার স্বার্থে মত ও আদর্শের পার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্মিলনে সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গণমাধ্যমের ওপর আক্রমণ রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট সময় : ০৩:৩৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬