হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
- আপডেট সময় : ০৫:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগের কারণে ইসি এই সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে শুনানির পর এ ঘোষণা দেয় ইসি।
এর আগে একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য ইসিতে আপিল করেছিলেন। তবে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষ থেকে হাসনাতের মনোনয়ন বাতিলের আবেদন নামঞ্জুর করা হয়েছে, ফলে তার মনোনয়ন বৈধ রয়েছে।
উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী বর্তমানে ঋণ খেলাপি। চেম্বার আদালত তার নাম স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানিয়েছেন, তিনি ঋণ পুনঃতফসিল করেছেন; রুল নিষ্পত্তি হলে তিনি ঋণ খেলাপি থেকে মুক্ত হবেন।




























