শিবগঞ্জের তেলকুপি বিশ্বাসটোলা নূরানী, হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২৪৫৭ বার পড়া হয়েছে
আজ ১৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রোজঃ শনিবার সন্ধ্যায় তেলকুপি বিশ্বাসটোলা নূরানী, হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে হিফজ বিভাগের আয়োজনে পিঠা উৎসব ও বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হাফেজ ক্বারী মাওলানা মোঃ আব্দুল হালিম, প্রধান শিক্ষক; হিফজ বিভাগের সভাপতিত্বে উক্ত পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক; আলোর পথে স্বেচ্ছাসেবী ও ক্যাশিয়ার, তেলকুপি বিশ্বাসটোলা নূরানী, হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আবু বক্কার সিদ্দিক, উপদেষ্টামণ্ডলীর সদস্য; মোঃ শামীম হোসেন, সহ-সেক্রেটারি, বিশ্বাসটোলা জামে মসজিদ; মোঃ শাহনেওয়াজ সেলিম; মাওঃ আক্তার হোসেন মন্ডল, সিনিয়র সহকারী শিক্ষক; মোঃ ময়েজ উদ্দিন, ভারপ্রাপ্ত মুহতামিম; হাফেজ মাওঃ কাওসার আলি, শিক্ষক হিফজ বিভাগ; মোঃ মমিন, সহকারী শিক্ষক; অত্র মাদ্রাসা। এসময় আরোও উপস্থিত ছিলেন আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, অভিভাবক, ছাত্র-ছাত্রীরা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, কমিটির সদস্যবৃন্দসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সবুর বলেন, আমি এই ব্যতিক্রমী পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অংশ হতে পারে আনন্দিত। আমি বিশ্বাস করি: শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানসিক বিকাশে শরীরচর্চা, প্রতিযোগিতায় অংশগ্রহণ, হালাল বিনোদন ও খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে হিফজ বিভাগের প্রধান আব্দুল হালিম বলেন, আমরা প্রথম বারের মতো ছাত্র-ছাত্রীদের জন্য এই তীব্র শীতে পড়ালেখায় আগ্রহী ও মনোযোগী করতে এবং পরিবারের ছোঁয়া অনুভব করাতে এই পিঠা উৎসবের আয়োজনের চেষ্টা করেছি। তিনি অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমরা ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাকে বাধ্যতামূলক করে সমানভাবেই প্রাধান্য দিয়ে পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত তেলকুপি বিশ্বাসটোলা দারুল কুরআন নূরানী, হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা হুফাজুল কুরআন ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হয়েছে। ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায় আমাদের প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।
অত্র প্রতিষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত। পিঠা তৈরির মধ্যে দিয়ে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেওয়া হয় এবং অতিথিদের তসবিহ্ উপর প্রদান শেষে দোয়া মোনাজাত ও পিঠা পরিবেশের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।






















